সেনাবাহিনীর ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১৫:২২আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৫:২২

সেনাবাহিনীর ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করা হচ্ছে সেনাবাহিনীর ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার (পতাকা) দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বগুড়ায় ১১ পদাতিক ডিভিশনে এই রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনীর ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, ২ সিগন্যাল ব্যাটালিয়ন এবং ৪ সিগন্যাল ব্যাটালিয়ন আজকের কালার প্যারেডে অংশ নিয়ে প্রধান অতিথির হাত থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার (৯ নভেম্বর) সেনাবাহিনীর চারটি ইউনিটকে রেজিমেন্টাল কালার (পতাকা) প্রদান করা হয়। বগুড়া

সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে এই রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রদানের পক্ষ থেকে তিনি ইউনিটগুলোর কাছে রেজিমেন্টাল কালার বা পতাকা হস্তান্তর করেন। এর আগে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানস্থলে পৌঁছালে বগুড়ার ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তাকে অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর শাফকাত হোসাইনের নেতৃত্বে ১১ পদাতিক ডিভিশনের একটি সম্মিলিত চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন এবং প্রধান অতিথিকে জেনারেল সালাম প্রদান করেন।

আইএসপিআর জানায়, মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতি স্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, ২ সিগন্যাল ব্যাটালিয়ন এবং ৪ সিগন্যাল ব্যাটালিয়ন আজকের কালার প্যারেডে অংশ গ্রহণ করে এবং সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

এ সময় রেজিমেন্টাল কালারপ্রাপ্ত ইউনিটগুলোকে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে অভিনন্দন জানান প্রধান অতিথি আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘রেজিমেন্টাল কালার প্রাপ্তি যেকোনও ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত।’ কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশ মাতৃকার যেকোনও প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেন তিনি।

রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের