বিজিবিতে যুক্ত হলো এপিসি ও রায়ট কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২০, ১৫:২১ আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৫:২৪

বিজিবিতে যুক্ত হলো এপিসি ও রায়ট কার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল ভেহিক্যাল সংযোজন করা হয়েছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বলা হয়, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবিকে একটি বিশ্বমানের আধুনিক ত্রিমাত্রিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১’ এর পরিকল্পনা গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বিজিবি’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্তে ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) ক্রয় করা হয়েছে।

বিজিবিতে যুক্ত হলো এপিসি ও রায়ট কার

এছাড়াও বিজিবি সীমান্তের সার্বিক সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ সরকার কর্তৃক অর্পিত যেকোনও দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। নিজস্ব নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অভ্যন্তরীণ দাঙ্গা হাঙ্গামা কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বিজিবিতে রায়ট কন্ট্রোল ভেহিক্যাল সংযোজন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল ভেহিক্যাল সংযোজনের ফলে বিজিবি’র সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। অত্যাধুনিক এসব সরঞ্জামাদির সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বিজিবি ইতোমধ্যে অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনা শুরু করেছে। ফলে বিজিবি সীমান্তের সার্বিক সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় আরও গতিশীল ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে।

 

 

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!