ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় ফেরানোর স্বপ্ন ছিল বাদল রায়ের: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২০, ১৯:৪২আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৯:৪২

বাদল রায়ের মরদেহে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শেখ ফজলে নূর তাপস বাদল রায়ের স্বপ্ন ছিল ফুটবল ও ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় ফিরিয়ে আনা। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের মরদেহে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সাংবাদিকদের মেয়র বলেন, ‘সেই সময়কার ফুটবলের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যের ধারক-বাহক ছিলেন তিনি। তার একটি স্বপ্ন ছিল, ফুটবল এবং ক্রীড়াঙ্গন সেই ঐতিহ্যের ধারায় ফিরে আসবে।’

বাদল রায়ের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন শেখ ফজলে নূর তাপস শেখ তাপস বলেন, ‘আমাদের সবার উচিত হবে ফুটবল ও ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় ফিরিয়ে নিতে বাদল রায়ের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করা। তাহলেই ফুটবল আবার গর্বের ধারায় ফিরে আসবে।’ 

বাদল রায়ের আত্মার শান্তি কামনা করে ডিএসসিসি মেয়র আরও বলেন,  ‘ফুটবল আবার অতীতের গর্বের ধারায় ফিরে আসলে তার আত্মা শান্তি পাবে।’

বাদল রায়ের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন শেখ ফজলে নূর তাপস এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—স্থানীয় কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম