নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ২১:১৯ আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৪৭

গ্রেফতার রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল। গ্রেফতার সদস্যরা  হলো— বদরুল ইসলাম ওরফে তারেক (৩৫), আবদুল করিম (২৫), মো. আজিম সফিউল্লাহ সুমন (৩৬) ও মনিরুল ইসলাম (২০)।

রবিবার (২৯ নভেম্বর) সিটিটিসি এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন ডিভিশন। সিটিটিসি জানায়, ২০১৯ সালের  ২৮ অক্টোবর রাজধানীর দারুসসালাম থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা নব্য জেএমবির নেতৃস্থানীয় সদস্য। তারা জেএমবি নেতা ও গুলশান হলি আর্টিজান মামলাসহ একাধিক মামলার আসামি সোহেল মাহফুজের মাধ্যমে নব্য জেএমবির দীক্ষা নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা ২০১৭ সালের শেষের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের পাশে মহানন্দা নদীর তীরে গ্রেফতার বাদরুল ইসলাম এবং ভারতে আটক মহসিনের মাধ্যমে বায়াত গ্রহণ করে নব্য জেএমবিতে যোগদান করেছিল। দারুসসালাম থানার মামলায়  ইতোপূর্বে আরও তিন জনকে গ্রেফতার করে সিটিটিসি। এ নিয়ে এই মামলায় মোট সাত জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া মামলার অপর দুই আসামি ২০১৯ সালের জুন মাসে কলকাতার হাওড়া জেলা হতে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়ে সে দেশের কারাগারে রয়েছে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার জঙ্গিদের অবৈধ পথে ভারতে যাতায়াত ছিল। একই মতাদর্শী ভারতের পশ্চিমবঙ্গ, কেরালা ও উত্তর প্রদেশের প্রশিক্ষিত সন্ত্রাসীদের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। তাদের উদ্দেশ্য ছিল ভারতীয় উগ্রপন্থী সন্ত্রাসীদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের কিছু এলাকা নিয়ে একজন যোগ্য আমিরের নেতৃত্বে ‘খিলাফতে হিন্দ’ গড়ে তোলা।

/এসএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি