শ্রমিক কল্যাণ তহবিলে ১০০ কোটি টাকা দিলো লাফার্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ২১:৫৪আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৫৭

লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৯৯ লাখ ৫৭ হাজার টাকা জমা দিয়েছে সিমেন্ট উৎপাদনকারী কোম্পানি লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড।

রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে লাফার্জ-হোলসিমের জেনারেল ম্যানেজার এ বি এম মামুন-অর রশিদ ৯৯ লাখ ৫৭ হাজার ৩৭৭ টাকার একটি চেক হস্তান্তর করেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ  তহবিলে  দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৭৬টি কোম্পানির এখনও পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৪৯০ কোটি টাকা। অন্যদিকে এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সাড়ে দ১০ হাজার শ্রমিককে প্রায় ৪৪ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের  মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন এবং লাফার্জ-হোলসিম বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম