মাস্ক না পরায় ১৭ মামলায় সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৮:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৮:১৪

মাস্ক

মাস্ক না পরে বের হওয়ায় রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় ১৭টি মামলায় ১২ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, পারসিয়া সুলতানা প্রিয়াংকা ও মো. রিফাত ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। করোনাভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবিলায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় ডিএনসিসি। সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিযানে পথচারী, ফুটপাত ও বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয়। পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে অস্বচ্ছল জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় মাস্ক না পরার অপরাধে ১৭টি মামলায় ১২ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম