পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩৮ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন মনিটরিং সেলের প্রধান সুলতান উজ্জামান মোহাম্মদ সালেহউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এছাড়া এখন পর্যন্ত ৮টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এর মধ্যে কুমিল্লার বরুরাতে ১টি, মাদারীপুরের কালকিনিতে-২টি, কুমিল্লার চন্দ্রনাইশে-৩টি, বরগুনায় ১টি ও কুয়াকাটায় ১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
/জেএ/এআর / এএইচ /








