যশোর আমিনিয়িা মাদ্রাসা কেন্দ্র থেকে ধানের শীষের চার এজেন্ট যথাক্রমে অসাদুল ইসলাম, মমতাজ বেগম, রীনা পারভীন ও সুফিয়া খাতুনকে বের করে দেয় নৌকার সমর্থকরা।
বেলা সাড়ে ১০টার দিকে তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হলেও প্রিজাইডিং অফিসার নজরুল হক জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।
তবে বিএনপি প্রার্থীর দাবি, তাদের নির্বাচনি এজেন্টসহ ভোটারদেরও বের করে দেয় নৌকার সমর্থকরা। এ বিষয়টি নিয়ে গোলমাল হলে পুলিশ লাঠিচার্জ করে। এতে নৌকার এক সমর্থক আহত হন।
কর্তব্যরত এসআই শামিম বলেন, তেমন কিছু হয়নি। একই দলের লোকজনের মধ্যে ভুল বুঝাবুঝি মাত্র। অবশ্য ঘটনার পরপরই সেখানে বিজিবি সদস্যরা উপস্থিত হয়।
/এএইচ/







