‘নারীর অধিকার নিশ্চিত হওয়া জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৯:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৯:৩৪

বিতর্ক প্রতিযোগিতায় অনলাইনে যুক্ত আলোচকরা ‘আমাদের দেশের নারীরা প্রতিনিয়ত নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন, সম-অধিকার নিয়ে লড়াই করছেন। এই অধিকার নিশ্চিত হওয়া জরুরি।’ রবিবার (৬ ডিসেম্বর) অনলাইনে নারীর ক্ষতমতায়ন নিয়ে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন বক্তারা।

প্রতিযোগিতায় বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন, সমান অধিকার এবং সার্বিক নিরাপত্তামূলক বিষয় উঠে আসে। যৌথভাবে এই আয়োজনটি করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। জেন্ডারবেসড ভায়োলেশন নিয়ে ১৬ দিনব্যাপী নানা কর্মসূচির আওতায় এই বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্ক শেষে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়া সংসদ সদস্য অরোমা দত্ত বলেন, ‘পুরো বিশ্বে নারী-পুরুষ আত্মউন্নয়নমূলক, বন্ধুত্বপূর্ণ এবং একে অপরের সামাজিক-পারিবারিক মূল্যবোধের ওপর সম্মান রেখে কাজ করতে হবে।’

প্রতিযোগিতায় প্যানেল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি-এর জেন্ডার ইকুইটি এক্সপার্ট বিথিকা হাসান। তিনি বলেন, ‘আমাদের দেশের নারীদের সম-অধিকার নিশ্চিত হওয়া জরুরি।’

সেখানে গার্লস রাইটসের ডিরেক্টর কাসফিয়া ফিরোজ বক্তব্য রাখেন এবং সমাপনী বক্তব্য দেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ডিবেটে অংশ নিয়েছেন নানা বয়সী ও ভিন্ন ভিন্ন পেশার একঝাঁক নারী ও পুরুষ। তারা নিজেদের বাসস্থান কিংবা কর্মস্থলে, পরিবারে অথবা রাজপথে যে সব সামাজিক বিড়ম্বনার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার আত্মবিশ্বাস বুনছেন, সে সব বিষয়ে আলোকপাত করেন।

প্রসঙ্গত, ১৯৯০ সাল থেকে প্রতিবছর সেন্টার ফর উইমেন্স গ্লোবাল লিডারশিপের তত্ত্বাবধায়নে জেন্ডারবেসড ভায়োলেশন নিয়ে বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এটি প্রতিবছর ২৫ নভেম্বর শুরু হয়ে চলে ১০ ডিসেম্বর পর্যন্ত। সর্বক্ষেত্রে নারীর নিরপেক্ষ সমান অধিকার এবং সার্বিক নিরাপত্তা বাস্তবায়নকে আরও সক্ষম ও কার্যকর করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম