ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২০, ১৭:৩১আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৮:২৫

ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ উদ্বোধন করলেন সেনাপ্রধান ঢাকা সেনানিবাসে পুনর্নির্মিত ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ (আল্লাহু মসজিদ) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। শুক্রবার (১১ ডিসেম্বর) তিনি এই মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ (আল্লাহু মসজিদ) ১৯৭৪ সালের ২৩ মে নির্মিত হয়েছিল। আগে এই মসজিদের ধারণ ক্ষমতা ছিল আনুমানিক ৯০০ জন মুসল্লির, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। বিশেষ করে জুমার দিনে মসজিদ সংলগ্ন রাস্তায় মুসল্লিদের নামাজ পড়তে হতো। বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজনের কথা চিন্তা করে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এই মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গত বছরের (২০১৯) ১০ মার্চ সেনাবাহিনী প্রধান মসজিদটির পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। বর্তমানে মসজিদটির আয়তন প্রায় ৩২ হাজার স্কয়ার ফুট এবং মুসল্লি ধারণ ক্ষমতা তিন হাজারেরও বেশি।

উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান মসজিদটির (আল্লাহু মসজিদ) নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় সদর দফতর লজিস্টিকস এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পদবির সেনা সদস্য ও স্থানীয় বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান