নির্বাচনের সামগ্রিক পরিবেশ হতাশাজনক: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:১৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৭:২০

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন পৌরসভা নির্বাচনে অনিয়ম, জালভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এসব কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা উচিত। বিকাল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান।
এসময় তিনি আরও বলেন, নির্বাচনের সামগ্রিক পরিবেশ হতাশাজনক। নির্বাচন কমিশনকে অসহায় মনে হয়েছে।
শতাধিক কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে দাবি করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অন্তত অর্ধশতাধিক অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
যেসব কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলে তিনি মেনে নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি এড়িয়ে যান।
কমিশন সূত্রে জানা যায়, আ’লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত একশটিরও বেশি লিখিত অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে।

/জেবি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম