দেশবিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ২০:৪৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২১:১৪

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ

তরুণ প্রজন্মকে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রাম আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়, অবিচার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠতে হয়। প্রতিবছর বিজয় দিবস আমাদের মনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা দিয়ে যায়।’

বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘তরুণ প্রজন্মের উচিত লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে দেশবিরোধী শক্তি, যারা এখন আবার মাথাচাড়া দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ‘আমার জীবনের সবচেয়ে সুখের দিন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। কারণ, আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম। আমি দেখেছি, বর্বর পাকিস্তানিরা আমাদের ওপর কী করেছে। আমাদের প্রতি তাদের কোনও গুড ফিলিংস ছিল না। তাদের সঙ্গে থাকলে আমরা হতাম গোলাম। আমরা হতাম ব্যর্থ রাষ্ট্রের ব্যর্থ প্রভিন্স। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নতুন স্বপ্ন দিয়েছেন। নতুন জীবন দিয়েছেন। আমাদের ফিউচার দিয়েছেন।’

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিনির্মিত একটি দেশ। এটি কোনও পরগাছা নয়। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার ইতিহাস ৫০০ বছরের। আর আমাদের ইতিহাস তিন হাজার বছরের ক্যানভাসে রচিত। এ দেশের সঙ্গে কেউ অন্যায় বা বেইমানি করলে তা দেশের পরতে পরতে লেগে থাকা শহীদের রক্ত প্রতিবাদ করবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ‘কোনও অন্ধকার শক্তির স্থান বাংলাদেশে হবে না। তারা গর্তের জীব গর্তের ভেতরেই যেতে হবে। ইসলামে নারীর পর্দার কথা বলা হয়েছে, পুরুষের পর্দার কথাও বলা হয়েছে। কারও যদি ভাস্কর্য পছন্দ না হয়, তাহলে সেদিকে না তাকিয়ে চলে যান। আর যদি সেটাও না পারেন, তাহলে কবি আব্দুল হাকিমের ভাষায় বলতে হয়, আপনারা অন্য দেশে চলে যান। কারণ, নিজ দেশে জন্ম নিয়ে যদি সেই দেশের কৃষ্টি ও সংস্কৃতি আপনাদের ভালো না লাগে, তাহলে পছন্দের কোনও জায়গায় চলে যাওয়াই শ্রেয়।’

আলোচনা সভায় যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি