সুন্দরবন মার্কেটের ৩৪ দোকান উচ্ছেদে হাইকোর্টের স্থিতাবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২০, ১৬:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৬:১৭

সুপ্রিম কোর্ট গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ডান পাশের ৩৪টি দোকান উচ্ছেদে স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এই ৩৪টি দোকান মালিকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

পরে বদরুদ্দোজা বাদল বলেন, ‘আমাদের আবেদনকারীদের ৩৪টি দোকান মার্কেটের ডান পাশে অবস্থিত। আমরা বলেছি, কোনও কারণ না দেখিয়ে উচ্ছেদ করা হচ্ছে। এরপর আদালত স্থিতাবস্থার আদেশ দিয়েছেন এবং রুল জারি করেছেন।’  

এদিকে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকেই মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ইরফান আহমেদ এ অভিযান পরিচালনা করছেন।

ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ বলেন, ‘সুন্দরবন স্কয়ার মার্কেটে ৬৮৯টি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, ভেতরে চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো হয়েছে।’

যদিও মার্কেটের দোকান উচ্ছেদ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জানায় ৩৪ দোকান মালিক। সেসব রিটের শুনানি নিয়ে আদেশ দিলেন আদালত।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম