বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ২২:০৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ২৩:৫৩

দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া
পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণসহ নির্বাচন পরবর্তী নিজেদের অবস্থান স্থির করতে দলের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়েছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার,  ড. আবদুল মঈন খান,  আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, কামাল ইবনে ইউসুফ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, জয়নাল আবেদীন, আবদুল কাইয়ুম উপস্থিত রয়েছেন।
এছাড়া, দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত রয়েছেন।
এরপর ২০ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
দেশে ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে। এখন চলছে ভোটগণনা। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ওপর হামলা-গ্রেফতারের অভিযোগ তুলেছে বিএনপি। এ বিষয়ে ইসির ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি।

/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান