প্রতিপক্ষের আশঙ্কাকে সত্য করে খাগড়াছড়িতে অপরাজেয় রফিকুল

খাগড়াছড়ি প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ০৭:০৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ০৭:১৬

খাগড়াছড়ি

আওয়ামী লীগ, বিএনপি ও আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট  (ইউপিডিএফ) কৌশলগতভাবে এক হয়েও হারাতে পারেনি স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. রফিকুল আলমকে। মোবাইল প্রতীকে ৯৪১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় পেয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী।

তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মো. শানে আলম পেয়েছেন ৫৫৩৭ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু ৩৭৬৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন।

জয়ী প্রার্থী মো. রফিকুল আলম বলেন, জনগণ সিদ্ধান্ত নিতে কোনও ভুল করেনি। পরিচ্ছন্ন পর্যটনবান্ধব শহর গড়ে তুলতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে  দলমতের উর্ধ্বে উঠে আমাকে জয়ী করায় পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা।

মো. রফিকুল আলম

এ বিষয়ে আওয়ামী লীগের সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত এবং খাগড়াছড়ি জেলা ইউপিডিএফের মুখপাত্র রিকো চাকমা কোনো তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া না জানালেও পরে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বলে জানিয়েছেন।

মাটিরাঙ্গা পৌরসভায় ৭৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. শামছুল হক। তার নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. বাদশা মিয়া পেয়েছেন ৩৩৮৬ ভোট।

/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম