টিএসসি আধুনিকায়নে শিক্ষক-শিক্ষার্থীদের মতামত চেয়েছে ঢাবি

ঢাবি প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ২৩:০১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২৩:০৫

টিএসসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)’র উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত চেয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। আগামী ২ জানুয়ারি পর্যন্ত মতামত জানানো  যাবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বঙ্গবন্ধুকন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাত্র-শিক্ষক কেন্দ্রের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা ও সুপারিশ আহ্বান করা যাচ্ছে।’

মতামত প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি গুগল ওয়েব লিংক তৈরি করা হয়েছে। ওই লিংকের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে পারবেন।

বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি প্রস্তাবনা তৈরি করে আমরা গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠাবো।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা খুব সৃজনশীল। টিএসসি সম্পর্কে তাদের মতামত চাওয়া হয়েছে। সেই মতামতের ভিত্তিতে টিএসসির উন্নয়ন ও সম্প্রসারণের  কাজ করবে গণপূর্ত মন্ত্রণালয়।’

জানা গেছে, এই বিজ্ঞপ্তিটি ইতোমধ্যে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, আইসিটি পরিচালক, উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (শিক্ষা) ও কোষাধ্যক্ষের কার্যালয়ে পাঠানো হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম