যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট:
২৬ ডিসেম্বর ২০২০, ১৫:১৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৫:১৭

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর যাত্রাবাড়ীতে ভাই ভাই সুপার মার্কেটের ভিতরে বাদল শান ঘরের দোকান কর্মচারী রবিউল ইসলাম (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সহকর্মীরা রবিউলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী জান্নাত হোসেন জানান, রবিউল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি দোকানে ছুরি-কেচি শান (ধার) দেওয়ার কাজ করেন। আজ রূপগঞ্জের দোকান বন্ধ থাকায় সে আমাদের দোকানে ছুরি শান দিচ্ছিলেন। হঠাৎ মোটর থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লে আমরা দ্রুত তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জানা যায়, মৃত রবিউলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। মোহাম্মদ মানু মিয়ার ছেলে তিনি।

/এসএইচ/এআইবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান