৩৮তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৭:৪৭

৩৮তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ ৩৮তম বিসিএস থেকে ৪৪৩ জন প্রার্থীকে নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশের ফল প্রকাশ কর করা হয়।
পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগ-বিধি অনুযায়ী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে সংশ্লিষ্ট পদের নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত কমিশনের চতুর্দশ বিশেষ সভায় সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, ৩৮তম বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। এরমধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২ জন।
এর আগে গত ২০ অক্টোবর নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের জন্য ৫৪১ জনকে সুপারিশ করা হয়েছিল।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী