গ্রিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কৃষি শ্রমিকের জন্য পাকা বাসস্থানের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ২০:৪৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২০:৫১

গ্রিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কৃষি শ্রমিকের জন্য পাকা বাসস্থানের অনুরোধ

গ্রিসের ওলগা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০ জন প্রবাসী বাংলাদেশি কৃষি শ্রমিকের জন্য অস্থায়ী আবাসস্থলের পরিবর্তে পাকা ও স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৩০ ডিসেম্বর) ওলগা এলাকা সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় পিনিয়স ইলিয়া অঞ্চলের মেয়র আন্ড্রেয়াস মারিনোসকে এই অনুরোধ জানান। একইসঙ্গে এ ধরনের দুর্ঘটনা থেকে স্থায়ীভাবে উত্তরণের উপায় নিয়ে মেয়রের সঙ্গে বৈঠক করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  ইলিয়া অঞ্চলের মেয়র আন্ড্রেয়াস মারিনোস ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তারা ক্ষতিগ্রস্ত কর্মীসহ স্থানীয় কৃষি সেক্টরে নিয়োজিত কর্মীদের জন্য ওলগা ও এর নিকটবর্তী গ্রামগুলোতে স্থায়ী আবাসস্থল তৈরির বিষয়ে পরীক্ষাপূর্বক দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন। 

রাষ্ট্রদূত  ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের অতিসত্ত্বর নতুন পাসপোর্ট প্রাপ্তির জন্য পুলিশ রিপোর্টসহ অন্যান্য সহযোগিতা প্রদানে মেয়রকে অনুরোধ করেন। পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেডের সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে অতিদ্রুত ক্ষতিগ্রস্ত সব বাংলাদেশিকে প্রয়োজনীয়  সহায়তা প্রদানের আশ্বাস দেন মেয়র।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বরে গ্রিসের ওলগা এলাকায় এক ভয়াবহ আগুনে প্রায় ৭০ জন প্রবাসী বাংলাদেশি কৃষি শ্রমিকের অস্থায়ী আবাসস্থল সম্পূর্ণ পুড়ে যায়।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের