মিজানুর রহমান খানের মৃত্যুতে এডিটরস গিল্ডের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ২০:৩৯আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২০:৫৭

দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীরে শোক প্রকাশ করেছে সম্পাদকদের সংগঠন ‘এডিটরস গিল্ড’। সোমবার (১১ জানুয়ারি ) গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, মিজানুর রহমান খানের মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম একজন অসাধারণ সাংবাদিককে হারিয়েছে যার বিশ্লেষণী ও অনুসন্ধানী সাংবাদিকতা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব রাখত।

প্রসঙ্গত, সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৩ বছর।

গত ডিসেম্বর মাসে মিজানুর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকেই ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মিজানুর রহমান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার আমরা তাকে ভেন্টিলেটর নেই। উনি প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। উনার পোস্ট কোভিড কমপ্লিকেশন দেখা দিয়েছিল। তাতে উনার রেস্পায়রেটরি মাসেলসগুলোর শক্তি কমে যায়। রেস্পায়রেটরি ড্রাইভ ঠিক না থাকলে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এ কারণে ভেন্টিলেটর দেওয়া ছাড়া উপায় থাকে না। শনিবার থেকে তিনি ভেন্টিলেটরে ছিলেন।

আরও পড়ুন: সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম