নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ২৩:২৯আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২৩:৪০

টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি  সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার  বিকালে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ নামে আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী প্রচারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং বেশকিছু উগ্রবাদী বই জব্দ করা হয়।

আটক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ দীর্ঘদিন ধরে অনলাইনে জঙ্গিবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

মোহাম্মদ আসলাম খান বলেন, ‘অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচারণা করায় তার বিরুদ্ধে টাঙ্গাইল ধনবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি