‘নতুন স্কুল প্রতিষ্ঠা নয় বাদপড়া স্কুলগুলো জাতীয়করণ করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৫:৪০আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৫:৪০

নতুন স্কুল প্রতিষ্ঠা না করে বাদপড়া স্কুলগুলো জাতীয়করণের দাবি তুলেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩য় ধাপে বাদ পড়া সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের ব্যানারে এ মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়।

মানববন্ধনে নেত্রকোনা সদর উপজেলার চন্দ্রপতিখিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিগার সুলতানা বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, সারাদেশে বাদ পড়া বেসরকারি স্কুলগুলো জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদের কষ্ট দূর করুন। আমাদের চাকরি আছে বেতন নেই। তারপরও স্কুলের ছেলে-মেয়েদের দিকে তাকিয়ে পাঠদান করে যাচ্ছি। আমরা করোনার মাঝে মানবেতর জীবনযাপন করছি। আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা উপবৃত্তি পায় না, সুযোগ-সুবিধাও পায় না। আমাদের একটাই দাবি, নতুন করে স্কুল স্থাপন না করে বাদ পড়া স্কুলগুলোকে জাতীয়করণের ঘোষণা দিন।’

আবু জাফর ইকবাল নামে আরেকজন শিক্ষক বলেন, গত ৬ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি দেশে ২ কিলোমিটারের মধ্যে স্কুল না থাকলে নতুন করে স্থাপনের সুপারিশ করেছেন। কিন্তু আমরা যারা বছরের পর বছর জাতীয়করণের আশায় বেসরকারি স্কুলে পড়িয়ে যাচ্ছি। তারা এ করোনার সময়ে অনেক কষ্টে দিন পার করছি। আমরা বারবার দাবি জানিয়ে আসছি। আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা হোক।

এ সময় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর, বরিশাল, পটুয়াখালী, নেত্রকোনাসহ দেশের সকল জেলার বেসরকারি স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

মানববন্ধনের পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যান।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান