সব ওয়ার্ডে একটি করে কমিউনিটি সেন্টার হবে: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১৮:৪৩ আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৮:৪৩

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ওয়ার্ডে একটি করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র  নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নগর ভবনে  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পরিবার-পরিকল্পনা  জোরদারকরণ কর্মসূচির দ্বিমাসিক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ তথ্য জানান।

ডিএসসিসি’র মেয়র তাপস বলেন, ‘আমাদের নতুন ১৮টি ওয়ার্ডসহ যেসব ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র  (কমিউনিটি সেন্টার) নেই, সে সব ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের জন্য  প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি।  সে অনুযায়ী  ওই সব ওয়ার্ডে একটি করে নতুন পাঁচ তলা  ভবনের  সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করবো। সেসব ভবনে একটি ফ্লোরে  কাউন্সিলরের কার্যালয় থাকবে এবং আরেকটি ফ্লোরে ‘নগদ স্বাস্থ্যসেবা কেন্দ্র’ করে দেবো। যাতে করে সকল কার্যক্রমগুলো এক জায়গা থেকে হয় এবং যাতে মানুষ জানে,এই ওয়ার্ডের এই কার্যালয় ও সেই কার্যালয়ে গেলেই করপোরেশনের সেবা নিশ্চিত হবে।’

পরিবার-পরিকল্পনা একটি অবহেলিত খাত ছিল। কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিয়েছি উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, ‘আমি মনে করি, এটি একটি মৌলিক সেবার জায়গা। এটি একটি প্রাথমিক সেবার জায়গা। এই জায়গাটা আগে নিশ্চিত হলে, পরবর্তীতে সেবার জায়গাগুলো আমরা নির্ধারণ করতে পারবো। তার উৎকর্ষতা বাড়াতে পারবো, মান বাড়াতে পারবো।’

সভায় কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর যে সব সংস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করছেন, সেসব সংস্থা তাদের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করছেন না বলে জানান। বিদ্যমান এই সমন্বয়হীনতা দূর করার জন্য  মেয়র তাপস প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বলেন, ‘আমি আশাবাদী যে, আগের তুলনায় সম্পৃক্ততা বেড়েছে, সমন্বয় বেড়েছে।  বাকি যতটুকু সমন্বয়হীনতা রয়েছে, তা দূর করার জন্য আপনি (প্রধান স্বাস্থ্য কর্মকর্তা) উদ্যোগ গ্রহণ করবেন। আমার সভাপতিত্বে যে দ্বিমাসিক সভা হচ্ছে, তার আগেই প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সভাপতিত্বে প্রতি মাসে একটি সভা হওয়া প্রয়োজন। এর মাধ্যমে মাসিক কতটুকু অগ্রগতি অর্জিত হলো— সেটা যেমন জানা যাবে, তেমনই দ্বিমাসিক এই পর্যালোচনা সভা আরও বেশি ফলপ্রসূ হবে।’

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসংখ্যা বিস্ফোরণকে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন। সেই আলোকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে, সোনার মানুষ গড়ার লক্ষ্যে পরিকল্পিত পরিবার একটি আবশ্যকীয় বিষয়। সেই প্রেক্ষাপটে এই কার্যক্রমকে বেগবান করার জন্য এরই মাঝে আমরা মনোযোগ দিয়েছি। এরই ধারাবাহিকতায় আজকের এই দ্বিমাসিক পর্যালোচনা সভা। সেখানে আমাদের মূল কাজই হলো সমন্বয় করে দেওয়া। তাই, এই কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে গতিশীল করা আমাদের লক্ষ্য।’  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদের সঞ্চালনায় সভায় দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা,কাউন্সিলর এবং যে সব এনজিওর মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়, সেসব এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন ১৮টি ওয়ার্ডসহ দক্ষিণ সিটি করপোরেশনের মোট ৩৭টি ওয়ার্ডে নতুন করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ এবং বিদ্যমান সামাজিক অনুষ্ঠান কেন্দ্রগুলোর মধ্যে ছয়টি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ
ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা