বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মৌলিক বিজ্ঞান প্রসারের আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ১৯:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৯:৩৪

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক বিজ্ঞান প্রসারের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (৩১ জানুয়ারি) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে অণুজীব বিজ্ঞানভিত্তিক প্রথম আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘মাইক্রোবায়োলজির মানবকল্যাণ, মানবসভ্যতা ও আধুনিকীকরণের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান রয়েছে। চলমান বৈশ্বিক মহামারি মোকাবিলায় বাংলাদেশের অণুজীব বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। করোনা শনাক্তকরণ ও গবেষণার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য।’

‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ই-কমার্স অন মাইক্রোবায়োলজি: কোভিড-১৯ অ্যান্ড কারেন্ট ইস্যুস’ শীর্ষক এই সম্মেলনের আহ্বায়ক ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্সের ডিন এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শুভময় দত্ত।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সম্মেলনে উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় বোর্ড অব  ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান কে এম খালিদ ও  মো. রায়হান আজাদ, ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ইঞ্জিনিয়ার ড. মো. হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফফাত জাহান।

সম্মেলনে মূল বক্তা ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও  অণুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

এছাড়া সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ভারত, মালয়েশিয়া, পর্তুগাল, ইরান, চিলি ও মেসিডোনিয়াসহ দেশ বিদেশের ১৬ জন খ্যাতনামা বিজ্ঞানী বৈশ্বিক সংকট মোকাবিলায় ও মানবকল্যাণে অণুজীবের গুরুত্ব ও প্রয়োগ সম্পর্কে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫০-এর বেশি গবেষক তাদের গবেষণাপত্র পোস্টার আকারে প্রদর্শন ও উপস্থাপন করেন।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান