‘ভাইস চ্যান্সেলর পদক’ পাচ্ছেন ৩০ কৃতি শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফল অর্জনকারী ৩০ শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর’স  অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। এদের মধ্যে রয়েছেন স্নাতক (সম্মান) কোর্সে ২৬ জন, আর স্নাতক (পাস) কোর্সে ৪ জন। আগামী ১০ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি এই শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেওয়া হবে। পদকপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সনদ ও আধাভরি ওজনের একটি করে গোল্ড মেডেল দেওয়া হবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,ভার্চুয়াল মাধ্যমে  অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপ ড. কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও  উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

‘ভাইস চ্যান্সেলর পদক’ প্রাপ্ত স্নাতক (সম্মান) কোর্সের ২৬ শিক্ষার্থী  হলেন— সাজেদুর রহমান (পরিসংখ্যান, রাজশাহী কলেজ), জুঁই সেন (পদার্থ বিজ্ঞান,চট্টগ্রাম কলেজ),আবু তাকী (আরবি,সরকারি আজিজুল হক কলেজ), শাহানাজ আক্তার (গণিত,সরকারি তোলারাম কলেজ),মাহফুজা খাতুন (রসায়ন, সরকারি মাইকেল মধুসূদন কলেজ), তনয়া খানম (প্রাণি বিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), তন্ময় বৈদ্য (সংস্কৃত,বরিশাল ব্রজমোহন সরকারি কলেজ), নাওসাবা বুলিয়া (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, লালমাটিয়া মহিলা কলেজ),প্রিসিলা পারভীন প্রভা (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা সিটি কলেজ) ,হাবিবা খাতুন হাসি (উদ্ভিদ বিজ্ঞান,রাজশাহী কলেজ),সাদিয়া রহমান (সমাজকর্ম,সিদ্ধেশ্বরী গার্লস কলেজ),উজ্জ্বল হোসেন (ইসলামিক স্টাডিজ,সরকারি আজিজুল হক কলেজ),তহমিনা আফরোজ বন্ধন (প্রাণরসায়ন,তেজগাঁও কলেজ), মৌসুমী খাতুন (মনোবিজ্ঞান, রাজশাহী কলেজ) , মাহমুদা আক্তার (মার্কেটিং, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), হাসনাত জাহান ইভা (হিসাব বিজ্ঞান, মাদারীপুর সরকারি কলেজ),শম্পা রানী (অর্থনীতি, দিনাজপুর সরকারি কলেজ), কুইনআরা (সমাজবিজ্ঞান, মাগুরা নাজির আহমেদ কলেজ),শোয়েব আহমেদ (মৃত্তিকা বিজ্ঞান, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ), মৌসুমী আক্তার (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান,লালমাটিয়া মহিলা কলেজ), তানিয়া নাসরিন (রাষ্ট্রবিজ্ঞান, নওগাঁর চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ),পূজা দত্ত (ব্যবস্থাপনা,গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ), লিমা সিদ্দিক (গার্হস্থ্য অর্থনীতি,কুমুদিনী সরকারি কলেজ),তাসনিম আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ), নাছরিন আক্তার (বাংলা,নোয়াখালী সরকারি কলেজ)।

আর স্নাতক (পাস) কোর্সের চার জন হলেন— জবাশ্রী তালুকদার (চট্টগ্রাম হাটহাজারী কলেজ), রকসিমা খাতুন (রাজশাহীর ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ),সীমা আক্তার (কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা কলেজ) ও নাবিলা (শরীয়তপুরের এম. এ রেজা কলেজ)।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান