কারাগারে আসামির নারীসঙ্গ: কাশিমপুরের জেল সুপার ও জেলার বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৭

গাজীপুরের কাশিমপুর কারাগারে এক নারীর সঙ্গে হলমার্ক কর্মকর্তা তুষার আহমেদের সাক্ষাতের ঘটনায় বরখাস্ত করা হয়েছে সেখানকার সিনিয়র জেল ‍সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদ মৃধাকে। তাদের আগেই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল। এছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি কারা অধিদফতরে পাঠানো হয়েছে। এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান বলেন, কিছু অভিযোগের কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কারাগারে হলমার্কের জিএম এর নারীসঙ্গ

করোনা মহামারির মধ্যে কারাবন্দিদের সঙ্গে বাইরের কারও দেখা করার সুযোগ নেই। এরপরও গত ৬ জানুয়ারি দুপুরে কারা কর্মকর্তাদের সহযোগিতায় হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমদের সঙ্গে এক নারীর সাক্ষাতের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। এরপর জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ, ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়।

এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। বুধবার (৩ ফেব্রুয়ারি) তদন্ত কমিটি সুরক্ষা বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দেন। তাতে ১৮ কর্মকর্তা ও কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, তদন্ত কমিটি ১৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা, চাকরিবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, বিভাগীয় ব্যবস্থা নেওয়া, কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে জেলা কারাগারে পদায়ন করা, কম গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করাসহ ২৫টি সুপারিশ করেছে।

আরও পড়ুন-

কারাগারে নারীসঙ্গ: এবার জেল সুপার ও জেলারকে প্রত্যাহার

হলমার্ক কেলেঙ্কারির ৯ মামলার চার্জ গঠনের আদেশ ১৪ মার্চ

হলমার্ক কেলেঙ্কারি: সোনালী ব্যাংকের সাবেক এজিএম গ্রেফতার

কারাগারে নারী দর্শনার্থীর সঙ্গে সময় কাটালেন হলমার্কের জিএম

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড