বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাট ও চিনিকল চালুর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৮

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাট ও চিনিকল চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সংক্রান্ত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘সরকার পাটকলের পাশাপাশি চিনিকলগুলো ধ্বংসের নতুন ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র সফল হলে চিনিকলের প্রায় ১৯ হাজার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীসহ প্রত্যক্ষভাবে যুক্ত পাঁচ লাখ আখচাষি, সবমিলিয়ে প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা বিপন্ন হবে। দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো বন্ধের ফলে দেশের চিনিশিল্পের ওপর মুনাফালোভী পুঁজিপতিগোষ্ঠীর একচেটিয়া কর্তৃত্ব কায়েম হবে।’

এই সময় অন্যান্য বক্তারা বলেন, আখচাষিরা এখন না পারছে তাদের জমির আখ বিক্রি করতে, না পারছে গুড় বানানোর উদ্যোগ নিতে। ফলে ঋণ পরিশোধের কোনও উপায় থাকছে না। অথচ সরকার যে লোকসানের কথা বলে চিনিকল বন্ধ করল, তার কারণ মূলত যন্ত্রপাতি আধুনিকায়ন না করা, দুর্নীতি, অব্যবস্থাপনা।

এই সময় তারা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, পাটচাষি ও আখচাষিদের ঋণ মওকুফ এবং ক্ষতিপূরণের দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শামীম ইমাম, বিপ্লবী শ্রমিক সংহতির আহ্বায়ক আবু হাসান টিপু, শ্রমজীবী সংঘের সভাপতি আবদুল আলী প্রমুখ।

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের