ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৭

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়। পরে শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড় ঘুরে পুনরায় শাহবাগ মোড়ে বিরতি নেয়। সেখানে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র নেতারা।

সমাবেশে থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়। কর্মসূচিগুলো হলো— আগামী ১ মার্চ সারাদেশে বিক্ষোভসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও। ৩ মার্চ বেলা ১১টায় দল-মত নির্বিশেষে প্রেস ক্লাবে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা।

বিক্ষোভ সমাবেশে তারা তিনটি দাবি উপস্থাপন করেন। এগুলো হলো— ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। কারাগারে লেখক মুশতাকের পরিকল্পিত হত্যার বিচার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক, সাংবাদিক, সাহিত্যিক, কার্টুনিস্টসহ যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এ সময় গতকাল মশাল মিছিলে গ্রেফতারকৃতদের নিঃশর্তে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি করা হয়। 

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘লেখক মুশতাক আহমেদের মৃত্যুর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন দায়ী। অবিলম্বে এ আইন বাতিল করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে গতকালের মশাল মিছিল থেকে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাদের নামে করা পুলিশের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারাদেশ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

/আইএ/

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম