ফেসবুকেও ভূমিকম্প!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৬, ১৫:৪১আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৫:৪২

ভূমিকম্প নিয়ে ফেসবুকে স্ট্যাটাসসোমবার ভোররাতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশ কেঁপে ওঠে একসঙ্গে। ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও অপরিকল্পিত উঁচু ভবনে সয়লাব ও ঘনবসতিপূর্ণ মহানগরী ঢাকার মানুষ বেশ ভালোভাবেই টের পেয়েছে এই ভূকম্পন। এ ঘটনায় আতঙ্কে একজন মারা গেছেন এবং বাসা-বাড়ি থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে, বা ছাদ থেকে লাফ দিয়ে অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভোররাতে আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত মানুষ ফেসবুকেও নিজেদের প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা জানিয়েছেন ঢালাওভাবে।
ভূমিকম্পের সময় অনেকেই ঘর ছেড়ে রাস্তা এবং খোলা জায়গায় বেরিয়ে আসেন। এই আতঙ্কের মধ্যেই ফেসবুকে স্ট্যাটাসের ঝড় ওঠে। প্রায় সবাই ফেসবুকে ভূমিকম্প নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করেন।

বাংলা ট্রিবিউন পাঠকের জন্য এমন কিছু স্ট্যাটাস তুলে ধরা হলো:

শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ লেখেন- ‘৬.৭ মাপের ভূমিকম্প। চট্রগ্রাম থেকে মাত্র ৩১৭ কিমি দুরে উৎপত্তি ভারতের মনিপুরে । আমি, মা আর টিপু আমাদের এগারো তলায় ভালো আছি, একসাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আফটার শক হবার সম্ভাবনা আছে। সজাগ থাকবেন।’

ভূমিকম্প নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

সাংবাদিক আসিফ ইকবাল লিখেছেন, ‘ভোর ৫টা সাত মিনিটে ভয়ঙ্কর ভূমিকম্প। টের পেয়েছেন কেউ?’

সাংবাদিক সেকান্দার আলী মজা করে লিখেছে, ‘হায় ভূমিকম্প, তুমি কী সুন্দর, ভোর রাতেও মানুষকে টেনে রাস্তায় নামাতে পারো।’

ইএসপিএস ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসহাম লিখেছেন, ‘এখন সময় এসেছে ব্যাগের ভেতর প্রয়োজনীয় জিনিস যেমন পানি, বিস্কুট, ওষুধ ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিসপত্র সবসময় সঙ্গে রাখা, যেন ভবিষ্যতে বড় কোনও আতঙ্কে পড়লে দ্রুত এগুলো নিয়ে স্থান পরিবর্তন করা যায়।’

ভূমিকম্প নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

মুনিরুজ্জামান রনি নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অনেক ভয়তো পেয়েছেন এখন ফজর নামাজ পড়েন। আল্লাহ আবার সতর্ক করলেন তিনি চাইলে প্রতিদিনই এইভাবে ঘুম থেকে উঠাতে পারেন।’

মোহাম্মদ শরীফুল্লাহ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এরকম ভূমিকম্প আগে কখনোও অনূভব করিনি। আশা করি আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছেন।’

/এআর/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম