‘বঙ্গবন্ধুর ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৯:৫৯আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৯:৫৯

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে সমগ্র বাঙালি জাতি মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমরা বাঙালিরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করি। তারপর বঙ্গবন্ধু ২৬ মার্চ বাংলাদেশকে স্বাধীন ঘোষণা দেন। আমরা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছি।’

রবিবার (৭ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট  মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বস্ত্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। ৭ মার্চের ভাষণকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। বঙ্গবন্ধু শুধু বাঙালির নয়, উনি সারা বিশ্বের নেতা। ৭ মার্চের ভাষণ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসীর একটি সম্পদ। পরাধীন জাতির মুক্তির একটি ঐতিহাসিক বার্তা। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের কণ্ঠস্বর। যেখানেই অন্যায়-অবিচার ছিল, সেখানেই বঙ্গবন্ধু প্রতিবাদ করেছেন।’

মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।   প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের কারণে আজ দেশের মানুষ টিকা পাচ্ছে। করোনাকালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে আমাদের সহায়তা করতে হবে।’

উপজেলা নির্বাহী অফিসার শাহ নূসরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি