করোনায় জনসচেতনতা বাড়াতে শুরু হয়েছে পুলিশের অভিযান: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৪:০১আপডেট : ২১ মার্চ ২০২১, ১৪:০১

করোনার সংক্রমণ ঠেকাতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছে ডিএমপি। 

রবিবার (২১ মার্চ) দুপুরে শান্তিনগর পুলিশ বক্সের সামনে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণপদ রায়। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণকে সচেতন করতেই পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম। আমরা চাই জনগণ সচেতন হোক। বাসা থেকে বের হলেই মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। জোর করে নয়, জনগণকে উদ্বুদ্ধ করতেই এই মাস্ক বিতরণ কর্মসূচি। করোনামুক্ত থাকতে হলে সবাইকে সচেতন হতে হবে।’

জনসচেতনতা বাড়াতে শুরু হয়েছে পুলিশের অভিযান

এ সময় তিনি আরও বলেন,  ‘মাস্ক ব্যবহার না করলে করার ঝুঁকি বেড়ে যাবে। ঝুঁকি থেকে কেউই মুক্ত নয়। নিজের কথা ভেবে, পরিবারের সদস্যদের ঝুঁকির কথা মাথায় রেখে সচেতন হয়ে চলাফেরা করার আহ্বান জানান।’

মাস্ক পড়তে বাধ্য করা হবে কিনা আইনগত কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে কৃষ্ণপদ রায় বলেন, ‘আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করছি। সচেতনতার মাধ্যমে আমরা কখনও সংক্রমণের ঝুঁকি ঠেকাতে চাই।’ 

পরে, তিনি নগরবাসীদের মাঝে বিতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৮ মার্চ আইজিপি বেনজীর আহমেদ মাস্ক ব্যবহারের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালনের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় ২১ মার্চ সারাদেশে শুরু হয় পুলিশের এই উদ্ভুদ্ধকরণ জনসচেতনতা মূলক কার্যক্রম।

/আরটি/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের