গণহত্যার সাংবিধানিক স্বীকৃতি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ১৯:১২ আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৯:১২

১৯৭১ সালের গণহত্যার বিষয়টিকে বাংলাদেশে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরামের (আইসিএসএফ) মতবিনিময় সভায়। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আইসিএসএফ এবং অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের যৌথ উদ্যোগে ‘১৯৭১-এর বাংলাদেশ গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি’ শীর্ষক অনলাইনভিত্তিক মতবিনিময় সভায় বিভিন্ন দেশে অবস্থানরত বিশেষজ্ঞরা আলোচনা করেন।

এতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ২৬টি শহর থেকে অনলাইনে অংশগ্রহণ করেন দর্শক ও বিশেষজ্ঞরা। 

২৫ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৪টায় ফেসবুক, ইউটিউব, এবং টুইটারে ক্যানবেরা থেকে স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচনা করেন কলাম লেখক ড. এজাজ মামুন। ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার ইতিহাস এবং এর বৈশ্বিক স্বীকৃতির পটভূমি তুলে ধরেন তিনি। এরপর ১৯৭১ সালের জেনোসাইড স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরই পরিবেশন করা হয় পাকিস্তানি সেনাদের বর্বরতার ওপর আইসিএসএফ নির্মিত তথ্যচিত্র ‘ক্রিড ফর জাস্টিস’।

সভায় আইসিএসএফ সরকারের প্রতি যে আহ্বান জানায়- ১৯৭১ সালের গণহত্যার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্তির মাধ্যমে এর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা। দ্বিতীয়ত, গণহত্যার বৈশ্বিক স্বীকৃতির বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ বিবেচনা করা এবং রাষ্ট্র পরিচালনায় এ চেতনার প্রতিফলন ঘটানো।   

১৯৭১ সালের গণহত্যার বিষয়টিকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় সংশোধনী আনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দেন জাসদের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরিন আখতার। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিতে সহকর্মী সাংসদদের সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ সুফিউর রহমান বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গণহত্যার স্বীকৃতি আদায়ে কাজ করে যাবে।’

তিনি বলেন, ‘সকল কূটনৈতিক চ্যানেল ও বাংলাদেশের বৈদেশিক মিশনগুলোর কর্মকর্তারা তাদের যোগাযোগ কাজে লাগিয়ে স্বীকৃতি আদায়ে সচেষ্ট হতে পারেন।’

ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, জেনোসাইডের স্বীকৃতি অর্জনের বিষয়টি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অংশ হয়ে ওঠাটা অত্যন্ত জরুরি। সেইসঙ্গে বাংলাদেশের গণহত্যা নিয়ে মানসম্মত গবেষণার প্রয়োজনীয়তাও রয়েছে।’

আইসিএসএফ-এর আরেক ট্রাস্টি ড. আহমেদ জিয়াউদ্দিন বলেন, ‘আমাদের জেনোসাইড নিয়ে আমাদেরই আলোচনা করতে হবে, গবেষণা করতে হবে।’

অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘আমাদের জনগণের ওপর, দেশের ওপরে যে বর্বরতা সংঘটিত হয়েছে, তার বিচার দেখতে চাই।’

 

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন বিতরণ শুরু ৩০ নভেম্বর
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন বিতরণ শুরু ৩০ নভেম্বর
কোস্টারিকায় প্রবেশে বাধা, মেক্সিকোর পথে জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ
কোস্টারিকায় প্রবেশে বাধা, মেক্সিকোর পথে জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ
বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণ? উৎসবের আমেজে মাতোয়ারা ৭ শহর
বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণ? উৎসবের আমেজে মাতোয়ারা ৭ শহর
বিমানবন্দরে চুরি করতে ঢুকে যুবক আটক, তাৎক্ষণিক যে শাস্তি দেওয়া হলো
বিমানবন্দরে চুরি করতে ঢুকে যুবক আটক, তাৎক্ষণিক যে শাস্তি দেওয়া হলো
সর্বাধিক পঠিত
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ