অসুস্থ সৌদি প্রবাসীকে দেশে আনলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১৯:১২আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:৩৭

বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেজ’-এ ইনবক্স করে সমস্যার কথা জানান এক সৌদি প্রবাসী। ইনবক্সে তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি। চিকিৎসা করাতে পারছেন না, এমনকি দেশেও ফিরতে পারছেন না। দেশে ফিরতে বাংলাদেশ পুলিশের সহায়তা কামনা করেন তিনি।

পুলিশকে করা ইনবক্সে তিনি বলেন, স্যার দয়া করে আপনারা আমাকে সহায়তা করুন। আমি এখানে মরতে চাই না। স্যার আমি যদি এখানে মারা যায় বেওয়ারিশ লাশ হয়ে ফ্রিজে পড়ে থাকতে হবে। স্যার তাই আমার এই আকুতি। ধন্যবাদ স্যার।

শনিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দফতর থেকে এআইজি সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বার্তাটি দেখার সঙ্গে সঙ্গেই বিস্তারিত জানতে বাংলাদেশে তার ঠিকানায় যোগাযোগ করে। তার নিজ বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানা। টেকনাফ থানার মাধ্যমে তার পরিবার ও স্থানীয় লোকদের সঙ্গে যোগাযোগ করা হয়।

IMG-20210410-WA0007

সংশ্লিষ্টদের দাবি, তিনি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। ওমরাহ পালন শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে থেকে যেতে বাধ্য হন। এক পর্যায়ে সেখানে তিনি অবৈধ হয়ে যান। অসুস্থ শরীরে তিনি লুকিয়ে বেড়াচ্ছিলেন। বৈধ কাগজপত্রের অভাবে কোথাও যেতে পারছিলেন না। এক পর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তিনি বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। সেই মুহূর্তে কারও পরামর্শে তিনি বাংলাদেশ পুলিশ ফেসবুক পেজের ইনবক্সে সহযোগিতা চেয়ে বার্তা পাঠান।

সেখানে তিনি দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে অসুস্থ ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অসুস্থতা ও অসহায়ত্বের বিষয়টি নিশ্চিত হয়ে মানবিক কারণে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পিআর উইং তার পাশে দাঁড়ায়। বিষয়টি নিয়ে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পরিচিত এক কর্মকর্তা মোস্তফা জামিল’র সঙ্গে পরামর্শ করে তার সহযোগিতা চায়। মোস্তফা জামিল নিজেও অপর একটি দেশে বাংলাদেশ দূতাবাসে কর্মরত। তার পরামর্শ ও সহযোগিতায় অসুস্থ বাংলাদেশি নাগরিকের সঙ্গে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ করিয়ে দেয়া হয়। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুততম সময়ে বৈধ ট্রাভেল ডকুমেন্টস পেয়ে যান মোহাম্মদ ইব্রাহীম। অবশেষে, গত ৯ এপ্রিল রাতে দেশে ফিরেছেন তিনি।

উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে প্রেরিত নাগরিকগণের বার্তা মনিটর করে প্রতিনিয়ত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। আইজিপি ড. বেনজীর আহমেদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশকে একটি জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর করতে কাজ করছে পুলিশ হেডকোয়ার্টার্স বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

 

আরটি/এনএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান