হেফাজতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে রবিবার (১৮ এপ্রিল) আরও ৬২ আলেম বিবৃতি দিয়েছেন। এর আগে শনিবার ৫১ জন আলেম বিবৃতি দিয়েছিলেন।
মুফতি মওলানা ড. কাফিল উদ্দীন সরকার সালেহীসহ ৬২ জনের স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে হেফাজতে ইসলামের বর্তমান রাজনৈতিক দুরভিসন্ধিদুষ্ট নেতৃত্ব বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফ্যাসাদ সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।
বিবৃতিদাতা অন্যরা হলেন, মাওলানা হোসাইন মুরতাজা, মাওলানা আজমির বিন কাসিমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু তালেব আল ফারাবী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোরতজা আমান, মাওলানা আমিন হোসেন বিলালী, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা এহসানুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা বদর উদ্দিন প্রমুখ। খবর বাসস।









