মুসা ম্যানশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৬:১১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৬:১১

পুরান ঢাকার আরমানিটোলা হাজী মুসা ম্যানশনে আগুনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। অধিদফতর সদরের উপ-পরিচালক (উন্নয়ন) নূর হাসান আহমেদকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্য  হিসেবে থাকবেন ফায়ার সার্ভিসের জোন-১ এর উপসহকারী পরিচালক এবং সংশ্লিষ্ট ওয়ারহাউজের দুজন পরিদর্শক।

শুক্রবার (২৩ এপ্রিল) তদন্ত কমিটি গঠন বিষয়ে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া নূর হাসান আহমেদ। নূর হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে জানার চেষ্টা করবো। এছাড়া হাজী মুসা ম্যানশনে যে কেমিক্যাল গোডাউনে ছিল তার কোনও অনুমতি ছিল কিনা কিংবা রাখার পরিবেশ ছিল কিনা, এ বিষয়গুলোও খতিয়ে দেখবো।’

তিনি বলেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত তা আমরা তদন্ত করে দেখবো। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তে উঠে আসবে। এখানে কারও গাফিলতি রয়েছে কিনা খতিয়ে দেখা হবে।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি