একদিনে জামিনে কারামুক্ত ১৪২২ হাজতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ১৩:২২আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৩:২২

করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফার লকডাউনে দেশের অধঃস্তন আদালতসমূহে দুই হাজার ৭৩৬টি আবেদনের ভার্চ্যুয়াল শুনানি ও নিষ্পত্তি করে এক হাজার ৪২২ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে সর্বমোট ১২ কার্যদিবসে ৩৮ হাজার ৯৬৬ টি মামলার শুনানির মাধ্যমে মোট ২১ হাজার ৪৬১ জন হাজতি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ‘করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যাতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন এবং জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে। ২৮ এপ্রিল দেশের অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানিতে দুই হাজার ৭৩৬ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং একা হাজর ৪২২ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে।’

এর আগে ভার্চ্যুয়াল আদালতের প্রথম দিনে সারাদেশে অধঃস্তন আদালতসমূহে এক হাজার ৬০৪ জন, দ্বিতীয় দিনে তিন হাজার ২৪০ জন, তৃতীয় দিনে দুই হাজার ৩৬০ জন, চতুর্থ দিনে এক হাজার ৮৪২ জন, পঞ্চম দিনে এক হাজার ৬৩৫ জন, ষষ্ঠ দিনে এক হাজার ৫৭৬ জন, সপ্তম দিনে এক হাজার ৩৪৯ জন, অষ্টম দিনে এক হাজার ৫৯২ জন, নবম দিনে এক হাজার ৮৩৯ জন, দশম দিনে এক হাজার ৫৯৩ জন এবং এগারোতম দিনে এক হাজার ৩৯৫ জন আসামিকে জামিন দেওয়া হয়।

আর সবমিলিয়ে সর্বমোট ১২ কার্যদিবসে ৩৮ হাজার ৯৬৬ টি মামলায় ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে মোট ২১ হাজার ৪৬১ জন হাজতি কারামুক্ত হয়েছেন। পাশাপাশি এসময়ে জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২৬৯ জন।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে- মহামারি (কোভিড-১৯) এর ব্যাপক বিস্তার রোধকল্পে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিস্পত্তি করার উদ্দেশ্যে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়াও সাংবিধানিক বাধ্যবাধকতায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্বপালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

/বিআই/টিটি/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম