পথে এত অসহায় মানুষ কেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ০৯:১৮আপডেট : ১৬ মে ২০২১, ০৯:১৮

‘কাজ নাই বাবা, বয়সের ভারে শরীর চলে না। হাত না পাতলে খামু কী?’—এভাবেই আফসোস করে একটু ভাত খাওয়ার জন্য সাহায্য চাচ্ছিলেন বাগেরহাটের আক্কাস আলী। তিনি পেশায় একজন ক্লিনার। কয়েকমাস আগেও বিভিন্ন বিল্ডিংয়ে কাজ করতেন। করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে কাজ হারিয়ে জীবনধারণের জন্য বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি।

করোনা পরিস্থিতির কারণে দেশে নতুন করে দরিদ্র হয়েছেন দুই কোটি ৪৫ লাখ মানুষ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের জরিপে এই তথ্য উঠে আসে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক জরিপে বেরিয়ে এসেছে দেশে সার্বিক দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদের সময় কিংবা আগে মৌসুমি ভিক্ষুকের সংখ্যা সাধারণত বেড়ে যায়। নিয়মিত ভিক্ষাবৃত্তি যারা শহরে করেন তারা ঈদের সময় বাড়ি যান। তবে এবার পরিবহন সংকট থাকায় অনেকেই চেষ্টা করেও ব্যর্থ হন। তাই জীবন জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করেই চালাতে হচ্ছে ঘর। তার সঙ্গে যুক্ত হয়েছে ঈদকে কেন্দ্র করে শহরে আসা মৌসুমি ভিক্ষুক। দু’য়ে মিলে তাই পথে এসব অসহায় মানুষের আনাগোনা বেড়েছে।

সমাজসেবা অধিদফতরের দেওয়া তথ্য মতে, বাংলাদেশে ভিক্ষুকদের সংখ্যা নির্ধারণের জন্য সমন্বিতভাবে কোনও জরিপ হয়নি। তবে জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত জরিপের তথ্যের ভিত্তিতে ভিক্ষুকের সংখ্যার হিসাব দেওয়া হয়েছে মোট জনসংখ্যার শূন্য দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ সংখ্যা প্রায় আড়াই লাখ। আর করোনাকালীন এই সংখ্যা আরও বেড়েছে। তবে প্রকৃত সংখ্যা জানা নেই কারও।

সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর সিগন্যালগুলোতেও অসহায় এসব মানুষের সংখ্যা অন্যদিনের তুলনায় কিছুটা বেশি। একটি গাড়ি সিগন্যালে এসে থামলেই ঘিরে ধরছেন তারা। ভাত কাপড়ের জন্য তাদের যত আকুতি। কেউ কেউ সাহায্য করলেও অনেকে মৌসুমি ব্যবসা মনে করে এড়িয়ে যান।

পান্থপথ সিগন্যালে সায়িদা নামের একজনের সঙ্গে কথা হয়। জানা যায় তার বাড়ি ময়মনসিংহে। তিনি দুটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। একটি বাসায় যেখানে কাজ করতেন, তারা ঢাকা ছেড়ে চলে গেছেন এবং ওপর বাসার মালিক করোনার কারণে আসতে মানা করেছেন। তাই তিনি কর্মহীন। সংসার চালাতে এখন ভিক্ষাবৃত্তি করছেন।

কাওরানবাজার এলাকায় বৃষ্টির মধ্যেই সাহায্য খুঁজছেন শাহ্‌ আলী। তার বাড়ি খুলনায়। তিনি ঈদকে কেন্দ্র করে ঢাকায় এসেছেন বলে জানান। তার ভাষ্য, করোনার কারণে সেখানে কাজ কমে গেছে। কয়েকমাস আয় বলতে গেলে নেই, তাই ঢাকায় আয়ের আশায় চলে আসা।

নতুন এই ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত হয়েছেন রিকশাচালকরাও। রিকশা চালিয়ে আয় কমে যাওয়ায় এখন তারা সাধারণ মানুষের কাছে সাহায্য চান। আবার অনেকেই পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যও সাহায্য খুঁজে ফিরেন।      

 

/এসও/আইএ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
কালাপাহাড়-ধলাপাহাড়: খাঞ্জেলি দিঘিতে কুমির যেভাবে হয়ে উঠেছিল বিশ্বাসের প্রতীক
বারবার একটা মোজা হারিয়ে যায় কেন? বিজ্ঞান কি উত্তর পেয়েছে?
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম