আজ থেকে কাউন্টারেও মিলছে ট্রেনের অগ্রিম টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৫:৫৫আপডেট : ০৮ জুন ২০২১, ১৫:৫৫

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর গেল মাসে ট্রেন চলাচল শুরু হলেও পরিস্থিতি বিবেচনায় এতদিন টিকিট বিক্রি হচ্ছিল শুধু অনলাইন ও অ্যাপের মাধ্যমেই। তবে আজ সোমবার (৮ জুন) থেকে কাউন্টারেও পাওয়া যাচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক মো. নাহিদ হাসান খাঁনের সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, আজ থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি হবে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের বর্তমানে ইস্যুকৃত টিকিট সংখ্যার (কোচের ধারণক্ষমতার ৫০ শতাংশ) অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং অবশিষ্ট অর্ধেক টিকিট রেলওয়ে কাউন্টারের মাধ্যমে সকাল ৮টা হতে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।

কাউন্টার ও মোবাইল অ্যাপ বা অনলাইন- যে কোন কোটার অবিক্রিত টিকিট যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে যুগপৎভাবে অর্থাৎ যে কোন মাধ্যম হতে ইস্যু করা হবে বলেও জানানো হয়েছে।

সরকারি পরিপত্র অনুযায়ী, বর্তমানে প্রচলিত নিয়মানুসারে আন্তঃনগর ট্রেনের টিকিট ফেরত প্রদান (রিফান্ড) করা হবে।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের