করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৭:২৪আপডেট : ১৮ জুন ২০২১, ১৭:২৪

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। মারা যাওয়া কনস্টেবল রকিব উদ্দিন (৫৯) নওগাঁ জেলা সদর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৯৫ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

কনস্টেবল রকিব উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার গোমস্তাপুর (বাজারপাড়া) গ্রামে জন্মগ্রহণ করেন।

হাসপাতাল থেকে পুলিশের ব্যবস্থাপনায় রকিব উদ্দিনের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে নঁওগা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

এদিকে কনস্টেবল রকিব উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আরটি/ইউএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি