গৃহহীনদের জন্য নৌবাহিনীর ৪৫টি ব্যারাক হাউস হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ২০:৫৬আপডেট : ২৩ জুন ২০২১, ২০:৫৬

ভোলার মনপুরা উপজেলার চর নিজাম উদ্দিনে গৃহহীনদের জন্য নির্মিত ৪৫টি ব্যারাক হাউস জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত প্রতিটি ব্যারাকে পাঁচটি করে মোট ২২৫টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার বসবাস করতে পারবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। বুধবার (২৩ জুন) বাহিনীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউসগুলো নির্মাণ করে। বুধবার (২৩ জুন) নৌবাহিনীর পক্ষ থেকে স্থানীয় ভোলা জেলা প্রশাসকের প্রতিনিধি এবং মনপুরা উপজেলা কর্মকর্তা মো. শামীম মিয়ার নিকট আনুষ্ঠানিকভাবে ব্যারাকসমূহ হস্তান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছিন্নমূল মানুষের জন্য ৪৫টি ব্যারাক হাউসের প্রতিটি ব্যারাকে পাঁচটি করে মোট ২২৫টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার বসবাস করতে পারবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও নৌবাহিনী ব্যারাকগুলোর কাজ চলমান রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে।

উল্লেখ্য, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের অধীন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় আরও দু’টি প্রকল্পের আওতায় ১৪০টি এবং চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় চারটি প্রকল্পের আওতায় ২০৮টি ব্যারাক হাউস নির্মাণকাজ চলমান।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি