২২ বছর কারাভোগের পর আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২২:৩১আপডেট : ২৪ জুন ২০২১, ২২:৩১

একটি হত্যা মামলায় ২২ বছর কারাভোগ করেছেন তিনি। সাজা শেষে ২০১৭ সালে কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দেন তিনি। ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতেন। ব্যবহার করতেন অবৈধ আগ্নেয়াস্ত্র। রফিকুল ইসলাম রতন নামে এই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম। এসময় আরমান নামে রফিকের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ৪ জুন হাজারীবাগ থানাধীন ৮৯ গজণহল শিকারীটোলা এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে রফিকসহ ৮/১০ জন সন্ত্রাসী জমির মালিককে গুলি করে। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার সূত্র ধরে ঢাকা জেলার সাভার থানাধীন ছায়াবিথী এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রতন ও আরমানকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজারীবাগ এলাকার সালাম সরদার রোডের বালুর মাঠ সংলগ্ন একটি বাসা থেকে দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, আবুল হাশেম নামে এক ব্যক্তির ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো রতন ও আরমান । আবুল হাসেমকে এর আগেই গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোনাল টিম) সাইফুল ইসলাম জানান, রতন ১৯৯৬ সালে হাজারীবাগ এলাকায় একটি মিছিলে বোমা হামলা করেছিল। ওই হামলায় সানু নামে এক ব্যক্তি নিহত হন। ওই মামলায় ৯৬ সালে থেকে কারাগারে ছিল রতন। ২০১৭ সালে সে জেল থেকে মুক্তি পায়। এরপর আবারো সে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পরে। ২০১৯ সালে লালবাগে একটি অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। ওই মামলায়ও রতন এক বছর কারাভোগের পর সম্প্রতি সে জামিনে বের হয়ে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।

/এনএল/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের