শক্তিশালী পোশাক খাত তৈরিতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাটমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ১৯:৪৬আপডেট : ২৯ জুন ২০২১, ২০:১৩

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, উৎপাদনশীলতা, কর্মসংস্থান, রফতানি ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নিরাপদ ও পরিবেশবান্ধব বস্ত্র ও পোশাক খাত বিকশিত করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম ও শক্তিশালী পোশাক খাত তৈরিতে কাজ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ জুন) বিকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি-বিজিএমইএ’র পরিচালক পর্ষদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলনে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম পোশাক খাত তৈরির লক্ষ্যে ‘বস্ত্রনীতি-২০১৭’ ও ‘বস্ত্র আইন-২০১৮’ প্রণয়ন করা হয়েছে। এছাড়াও সম্প্রতি ‘বস্ত্র শিল্প (নিবন্ধন ও ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্র) বিধিমালা-২০২১’ জারি করা হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য বর্তমান সরকারের উদ্যোগে ইতোমধ্যে ৪১টি ভোকেশনাল ইনস্টিটিউট, ৮টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ৭টি টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, ৯টি টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন এবং ৯টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের কাজ চলমান রয়েছে।’ 

তিনি বলেন, ‘বস্ত্র খাতের উদ্যোক্তা ও অংশীজনের উদ্দেশে বলতে চাই, যখনই বস্ত্র খাতে কোনও সমস্যা হয়েছে, তখনই বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রয়োজনীয় সব সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় সব সময় আপনাদের পাশে থাকবে। বস্ত্র খাতের টেকসই উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের