অন অ্যারাইভাল ভিসা পাবেন শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ১৫:৩৭আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৫:৩৭

বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ব্যতীত সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন অ্যারাইভাল) ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ। মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর বৃহস্পতিবার (৮ জুলাই) পাঠানো চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে সুরক্ষাসেবা বিভাগ থেকে গত ১৬ জুন এক চিঠিতে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন অ্যারাইভাল) ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে, অনেক ব্যক্তি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আগমনী ভিসা নেওয়ার জন্য আবেদন করেন। বিদ্যমান নীতি অনুযায়ী আগমনী ভিসা প্রদান স্থগিত থাকায় তারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এ ক্ষেত্রে অনেকেই বিমানবন্দর থেকে ফেরত যেতে বাধ্য হন। এমতাবস্থায়, সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ১৬ জুন আগমনী ভিসা প্রদান স্থগিত রাখার বিষয়টি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও এয়ারলাইন্সকে জরুরিভিত্তিতে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের