১৬ জুলাই থেকে কুয়ালালামপুর থেকে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ১৬:৪৩আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৬:৪৩

আগামী ১৬ জুলাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। প্রতি শুক্রবার কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ৫০ মিনিটে অবতরণ করবে।

শুক্রবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালীন  যাত্রীদের যাত্রা শুরুর আগে ৭২ ঘণ্টার মধ্যে কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। কুয়ালালামপুর থেকে ঢাকার ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ৩০ হাজার ৬৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান করোনাকালীন সময়ে সকল প্রকার স্বাস্থ্য সতর্কতামূলক নির্দেশনা পুরোপুরি পালন করার বাধ্যবাধকতা রয়েছে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের