সেন্ট মার্টিনে দুঃস্থদের মাঝে নৌবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ১৯:১৩আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৯:১৩

করোনা পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় দুঃস্থ ও অসহায় ৪০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। আজ শনিবার (১৭ জুলাই) যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতার উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (১৭ জুলাই) কমান্ডার বিএন ফ্লিট-এর অধীনে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতা সেন্ট মার্টিনে ঈদ সামগ্রী বিতরণ করে। ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাক বিতরণ করা হয়। তাছাড়া খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সেমাই, চিনি ও গুঁড়া দুধ দেওয়া হয়।

দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় নৌবাহিনী নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
নৌবাহিনীর ডকইয়ার্ডে তৈরি ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে