বুড়িগঙ্গায় ২৫ বছর

আতিক হাসান শুভ
১৮ জুলাই ২০২১, ১৬:৩৩আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৬:৩৩

মিলন হোসেনের বয়স ষাট বছর। জন্ম পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। জীবিকার তাগিদে ঢাকায় আসেন ৯০’র দশকে। তখন থেকে আজ অবধি বলা যায় বুড়িগঙ্গাতেই পড়ে আছেন। ২৫ বছর নদীই তার জীবিকার একমাত্র উৎস। প্রথম দিকে ছিলেন পুরোদস্তুর মাঝি। মাঝে মাঝে মাছও ধরতেন। তবে এখন আর যাত্রী পারাপার করেন না, মাছ পাওয়ার তো প্রশ্নই আসে না। নৌকা নিয়ে মিলন এখন ধরেন বুড়িগঙ্গার বোতল!

বুড়িগঙ্গায় ২৫ বছর

শুরুর দিকে নৌকা চালানোর পাশাপাশি বুড়িগঙ্গায় মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ও পলিথিন কুড়িয়ে ডাস্টবিনে রেখে আসতেন। উদ্দেশ্য ছিল বুড়িগঙ্গাকে বাঁচানো। দিনে দিনে এ কাজই হয়ে গেছে মিলনের পেশা। দিনও বদলেছে ঢের। শুরুর দিকে এক বস্তা প্লাস্টিকের বোতল বিক্রি করতেন দুই টাকায়। এখন কেজিপ্রতি পাচ্ছেন ১৭ টাকা।

মানুষের অসচেতনতা, অবহেলা ও দখলদারিত্বের কবলে পড়ে বুড়িগঙ্গা আর আগের মতো নেই। মাঝেমধ্যে খনন করা হলেও আবর্জনায় আবার ভরে যায় নদী। এখন তো দূষণের জেরে নদীর কাছে দাঁড়ানোই দায়। তারপরও নদীর মায়া বড় মায়া। মিলনও তাই আর কোনও কাজের সন্ধান করেন না। বোতল কুড়িয়ে যা পান তা দিয়েই স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কেটে যাচ্ছে দিন।

বুড়িগঙ্গায় ২৫ বছর

ছবি: লেখক

/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম