সিরাজগঞ্জে ফোন কলেই বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ২০:২৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২০:২৪

একটি ফোন কলেই স্টক থাকা সাপেক্ষে সিরাজগঞ্জের সদর ও  কামারখন্দ এলাকায় করোনা রোগীর কাছে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। সেবাটি পেতে দিন-রাত ২৪ ঘণ্টা হটলাইনে (০১৫৩৩-১৯৯৪৩৯, ০১৭২৫-৭১৩৪৬৮) ফোন করা যাবে।
 
মঙ্গলবার (৩ আগস্ট) ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি) সামিউল ইসলাম শোভন সাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, একটি ফোন কলেই সিরাজগঞ্জে করোনা রোগীর কাছে পৌঁছে যাবে অক্সিজেন সেবা, সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তাই নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যতদিন প্রয়োজন, ততদিন পর্যন্ত রোগীকে এই সুবিধা দেওয়া হবে। উন্নয়ন সংস্থা ‘স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন’ এর সহায়তা ও উদ্যোগে এই সুবিধা পাচ্ছে সিরাজগঞ্জের মানুষ।
  সিরাজগঞ্জে ফোন কলেই বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন
তিনি জানান, করোনা রোগীকে বিনা খরচে অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হচ্ছে স্থানীয় পর্যায়ের দরিদ্র ও বয়স্ক করোনা রোগীরা। সেবাটি পেতে দিন-রাত ২৪ ঘণ্টা হটলাইনে (০১৫৩৩-১৯৯৪৩৯, ০১৭২৫-৭১৩৪৬৮) ফোন করার ৩০ থেকে ১ ঘণ্টার মধ্যে রোগীর কাছে অক্সিজেন কনসেনটেটর পৌঁছে যাবে।
 
একদল প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের এই কর্মসূচিটি পরিচালিত হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী