ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৬:৫৭আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৮:২৬

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টার্কিশ এয়ারওয়েজের একটি বিমানে তারা হযরত (রা.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি ইমিগ্রেশন বিভাগ এবং ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান নিশ্চিত করেছেন।

মানবপাচারের শিকার এই ভুক্তভোগীদের ঠিকানা যাচাই-বাছাইয়ের জন্য বর্তমানে বিমানবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে রাখা হয়েছে। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় তাদের খাবার-পানিসহ জরুরি সব সহায়তা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে ফেরা ১৩ কর্মীর মধ্যে শরীয়তপুরের ৯ জন, মাদারীপুরের ২ জন এবং চাঁদপুর ও কুমিল্লার ১ জন করে রয়েছেন। এরা হলেন, শরীয়তপুরের মোশাররফ খান, সাগর চন্দ্র বর্মন, সামিম খা, রমজান সুয়েল, নাজমুল ফকির, মো. শাকিল হোসেন, শিপন হাওলাদার, সালাম হাওলাদার ও অনিক ব্যাপারী; মাদারীপুরের রাশেদুল ইসলাম ও শাকিল লসকর, চাঁদপুরের আবুল হোসেন এবং কুমিল্লার মোস্তফা কামাল।

ভুক্তভোগীরা জানান, এ বছরের শুরুর দিকে ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই, এরপর সেখান থেকে লিবিয়া, তারপর তিউনিসিয়া গিয়েছিলেন। সবাই তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন।

এর আগে গত ১ জুলাই ১৭ জন এবং ২৪ মার্চ ৭ জন বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন। 

/এসও/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম