পদ্মা সেতুর স্প্যানে ‘ধাক্কা’: পরিদর্শনে যাচ্ছেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১১:৩৩আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১১:৩৩

পদ্মা সেতুর স্প্যানে ফেরির মাস্তুলের ‘ধাক্কা’র খবরে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কা লাগার খবর পাওয়া যায়। এতে স্প্যানের কোনও ক্ষতি না হলেও ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়।

এর আগে একাধিকবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটলেও স্প্যানে ধাক্কা লাগার ঘটনা এই প্রথম শোনা গেলো। খবর পেয়ে পদ্মা সেতু প্রকল্প, বিআইডব্লিউটিসি ও সেনাবাহিনীর প্রতিনিধি দলও ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বলে জানিয়েছেন নৌ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

এ বিষয়ে জানতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে সোয়া ১১টার দিকে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী