যৌন হয়রানির অভিযোগে নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৬, ০২:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ০২:৫৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও ইভটিজিং করার অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সাময়িক বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন, অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের মো. মাহমুদুল হাসান (মামুন), এগ্রিকালচার বিভাগের ১০ম ব্যাচের খাইরুল বাশার বিপ্লব, এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগের ১০ম ব্যাচের শাহীন আলম স্বাধীন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের সবুজ ইসলাম।

কেন তাদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবেনা, এ মর্মে ৭ (সাত) দিন সময় দিয়ে নোটিশ প্রদানের জন্য প্রক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিলের জন্য প্রক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি